বিদ্যালয়ের স্থাপনার
সাল ও ইতিহাস কী?
আমাদের প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য মোড়েলগঞ্জ উপজেলা একটি অনুন্নত অঞ্চল হওয়ায় এখানের শিক্ষার তেমন প্রসার ঘটেনি। অবহেলিত জনপদের মানুষকে শিক্ষিত করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কেননা, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। শিক্ষিত জাতি একটি দেশের বড় সম্পদ। কিন্তু দীর্ঘদিন এদেশের জনসংখ্যার একটি বৃহত্তম অংশ নারী সমাজ তার সুপ্ত ক্ষমতার পরিপূর্ণভাবে বিকশিত করার এবং জাতীয় উন্নয়নে অধিক কার্যকর অবদান রাখার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে সময়ের বিবর্তনে সমাজ জীবনে এসেছে বিরাট পরিবর্তন। বর্তমান নারী সমাজ ধর্মীয় গোঁড়ামীর শৃংখল ভেঙ্গে পুরুষের পাশাপাশি সমাজে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে। ফলে নারীদের জন্য সুশিক্ষা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই নারী সমাজকে এগিয়ে নিতে এবং নারী উচ্চ শিক্ষার পথকে সুগম করার জন্য কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
আরও পড়ুন...
No posts found
No posts found
No posts found
No posts found
No posts found
No posts found
No posts found
আবিদা আক্তার
জিপিএ 5
সেশন 2025